বজ্রবিদ্যুৎ-সহ অতিবৃষ্টি! রবিবার পর্যন্ত প্রবল প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা রাজ্যের ৫ জেলায়

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং ২ দিনাজপুরে। প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং-এ ভূমিধ্স হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং ২ দিনাজপুরে। প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং-এ ভূমিধ্স হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসুমী অক্ষরেখা সরছে উত্তরের দিকে

মৌসুমী অক্ষরেখা সরছে উত্তরের দিকে

বৃহস্পতিবার থেকে রবিবার প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায়। মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে সরার করাণের এই পরিস্থিতি। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হিমালয় পার্বত্য অঞ্চলে ঢুকছে। সেই কারণেই এই বৃষ্টি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদেহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস সেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসনসোল ২৫.৮
বাঁকুড়া ২৭.১
ব্যারাকপুর ২৭.৩
বর্ধমান ২৬
ক্যানিং ২৮.৪
কোচবিহার ২৬.৬
দার্জিলিং ১৬.৮
ডায়মন্ডহারবার ২৯
দিঘা ২৮
কলকাতা ২৭.৬
মালদহ ২৮
শিলিগুড়ি ২৬.২
শ্রীনিকেতন ২৬.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+