দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা
কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা
কিছুক্ষণের মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূলে অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি বাড়বে। সোমবার হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিচের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন ৫ জেলায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হলেও, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৮
বাঁকুড়া ২৭.৫
ব্যারাকপুর ২৭.৪
বহরমপুর ২৮.৪
বর্ধমান ২৬
ক্যানিং ২৬
কোচবিহার ২৭.২
দার্জিলিং ১৬.৬
কলকাতা ২৬.৭
মালদহ ২৮.৩
পুরুলিয়া ২৬.৪
শিলিগুড়ি ২৫.৬
শ্রীনিকেতন ২৭












Click it and Unblock the Notifications