ফের নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বর্ষা কবে, বার্তা দিল আবহাওয়া দফতর

রবিবার সন্ধেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় ঝড়বৃষ্টির পর এদিন সকালে ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি ঘটেছে। বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘন্টায় ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে।

রবিবার সন্ধেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় ঝড়বৃষ্টির পর এদিন সকালে ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি ঘটেছে। বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘন্টায় ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস রাজ্যে ১১-১২ জুনের মধ্যে বর্ষা ঢুকে যাবে।

ফের নিম্নচাপের ভ্রুকুটি

ফের নিম্নচাপের ভ্রুকুটি

আগামী ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২৪ ঘন্টায় তা স্পষ্ট হয়ে যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে জেলাগুলির কোন কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার নাগাদ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। আবার কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

রাজ্যে বর্ষা ১১-১২ জুন

রাজ্যে বর্ষা ১১-১২ জুন

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১-১২ জুন রাজ্যে বর্ষা আসতে চলেছে। ইতিমধ্যেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। ১ জুন কেরলে বর্ষার আগমন হয়েছে। আস্তে আস্তে তা উত্তরের দিকে অগ্রসর হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+