উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কতা আবহাওয়া দফতরের
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের জোর নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। রোদের জোর নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান
মৌসুমী অক্ষরেখার জয়পুর, ডালটনগঞ্জ, শান্তিনিকেতন হয়ে পূর্ব দিকে অসমের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে সোমবার অতিভারী বৃষ্টি হতে পারে এই ৫ জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, সব জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৭
বালুরঘাট ২৬.৪
বাঁকুড়া ২৬.৬
ব্যারাকপুর ২৭.৯
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৮
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৬
দিঘা ২৮.৩
কলকাতা ২৮.১
মালদহ ২৬.৩
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৪
শ্রীনিকেতন ২৭.১












Click it and Unblock the Notifications