সপ্তাহ শেষে ভারী থেকে অতিবৃষ্টি উত্তরবঙ্গে, সতর্কবার্তা আবহাওয়া দফতরের

সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ৯ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ৯ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও সতর্কবার্তা নেই।

 সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাব

সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাব

সক্রিয় মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প। সেই কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চললেও, ৯ থেকে ১২ জুলাই সময়ে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। বলা গয়েছে, হিমালয়ের পাদদেশের ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ৯ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ১০ ও ১১ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এইদিন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১২ জুলাই ওপরের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে সতর্কবার্তায় বলা গয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ৯ থেকে ১২ জুলাই সময়ের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছএ।

হতে পারে বন্যা, বন্ধ হতে পারে রাস্তা

হতে পারে বন্যা, বন্ধ হতে পারে রাস্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধস হতে পারে। রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। হতে পারে বন্যা। দৃশ্যমানতাও কমে যেতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রের ঢেউ ৪ মিটারের বেশি হতে পারে। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+