বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আসন্ন! উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ভাদ্রের শেষ পর্যায়ে এসে ক্রমাগত দাপুটে ব্যাটিংয়ের মেজাজে রয়েছে বৃষ্টি। গত কয়েক সপ্তাহের ভ্যাপসা গরমের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে বৃষ্টি জাঁকিয়ে বসেছিল, তাতে নাজেহাল হয়েছেন মানুষ। এবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার কী পরিস্থিতি থাকতে পারে, দেখে নেওয়া যাক।

উত্তরের কোন কোন জেলায় বৃষ্টি?
উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষটি হতে পারে আগামী কয়েকদিন। এমনই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের। এরসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জায়গায় নদীর জলস্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বৃষ্টির ঝোড়ো ইনিংস দক্ষিণেও!
শুধু উত্তরবঙ্গ নয়, বৃষ্টির প্রবল দাপট দক্ষিণবঙ্গেও সমান পরিমাণে দেখা যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বিকেল থেকেই ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে বলে খবর।

শহরের তাপমাত্রা
আজ কলকাতা শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। উল্লেখ্য, ভ্যাপসা গরমের হাত থেকে রেপাই পেতে এদিনের সম্ভাব্য বৃষ্টির দিকে এখন সকলের নজর।

মৌসুমী অক্ষরেখা ও উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications