নিম্নচাপের জের, ভাসতে পারে পশ্চিমের জেলাগুলি! উত্তরবঙ্গ নিয়ে যে পূর্বাভাস হাওয়া অফিসের
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ওড়িশায় অবস্থান করছে। যার জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ওড়িশায় অবস্থান করছে। যার জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এই নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাব
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ওড়িশায় অবস্থান করছে। এছাড়াও সক্রিয় মৌসুমী অক্ষরেখা মধ্যভারত থেকে ওড়িশার নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদেহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা খেরে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিমিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৫.৫
বালুরঘাট ২৯.২
বাঁকুড়া ২৭
ব্যারাকপুর ২৬.৭
বহরমপুর ২৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৬.৫
দার্জিলিং ১৬.৫
ডায়মন্ডহারবার ২৬.৮
দিঘা ২৭.২
কলকাতা ২৬.১
মালদহ ২৭.৩
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৬.৪












Click it and Unblock the Notifications