আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোন সতর্কতা, একনজরে

দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, গত দুদিনের মতো বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর বুধবারই জানিয়েছিল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। এদিন সকালে বিভিন্ন সময়ে দক্ষিণ দিনাজপুর, মালদহ,

দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, গত দুদিনের মতো বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর বুধবারই জানিয়েছিল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। এদিন সকালে বিভিন্ন সময়ে দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়।

নিম্নচাপের অবস্থান

নিম্নচাপের অবস্থান

আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর থেকে এবার পশ্চিমের দিকে অর্থাৎ মধ্য ভারতের দিকে সরছে সেই নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ওপর। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এইসব রাজ্যগুলিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

আপাতত দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোনও সতর্কবার্তা নেই। বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৩
বাঁকুড়া ২৫.৫
ব্যারাকপুর ২৬
বহরমপুর ২৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৫.৬
কোচবিহার ২৬.২
দার্জিলিং ১৬.৬
কলকাতা ২৫.৫
মালদহ ২৭.৪
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৬.৭
শ্রীনিকেতন ২৫.১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+