বাংলার দু'পাশে দুই ঘূর্ণাবর্ত, পরপর কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা

বাংলার দুই পাশে দুই ঘূর্ণাবর্ত। একটি বাংলাদেশে। অপরটি হরিয়ানায়। এই দুই ঘূর্ণাবর্তের জেরেই রাজ্য জুড়ে তিন থেকে চারদিন বৃষ্টির সম্ভাবনা।

বাংলার দুই পাশে দুই ঘূর্ণাবর্ত। একটি বাংলাদেশে। অপরটি হরিয়ানায়। এই দুই ঘূর্ণাবর্তের জেরেই রাজ্য জুড়ে তিন থেকে চারদিন বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বীরভূম, মালদহ, মুর্শিদাবাদে কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন রাজ্য জুড়েই কালবৈশাখীর সম্ভাবনা। বাংলাদেশ ও হরিয়ানার ওপর থাকা দুটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার মাধ্যমে যুক্ত। যেই কারণে ঝড় বৃষ্টির পূর্বাভাস বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হবে। সঙ্গে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। ঝড়ের বেগ কোনও কোনও জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমিও হয়ে যেতে পারে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৩
বাঁকুড়া ২৩.৭
ব্যারাকপুর ২৪.৪
বর্ধমান ২৫
ক্যানিং ২৫
কোচবিহার ২১.১
দার্জিলিং ১১.৮
ডায়মন্ডহারবার ২৫.৬
দিঘা ২৪.৯
কলকাতা ২৫.৭
মালদহ ২৫.৮
শিলিগুড়ি ২১
শ্রীনিকেতন ২৪.৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+