উত্তরবঙ্গের সঙ্গে এবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! কলকাতাতেও সারাদিন বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের
উত্তরবঙ্গের সঙ্গে এবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি! কলকাতাতেও সারাদিন বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের
উত্তরবঙ্গে তিন জেলা ভারী বৃষ্টি বজায় থাকবে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা
সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যা গোয়ালিয়র, রাঁচি, জামশেদপুর, হলদিয়া হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে রাজস্থান ও পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টাতেও সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিমিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৫.১
বালুরঘাট ২৯.৪
বাঁকুড়া ২৭.৬
ব্যারাকপুর ২৭.৪
বহরমপুর ২৬.৬
বর্ধমান ২৬
ক্যানিং ২৭.৬
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৫.৭
ডায়মন্ডহারবার ২৭.৬
দিঘা ২৭
কলকাতা ২৮.২
মালদহ ২৫.৯
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৬.৬












Click it and Unblock the Notifications