ফের উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস! দক্ষিণবঙ্গের কোন জেলার কোন পরিস্থিতি, একনজরে
গঙ্গানগর থেকে গোয়ালিয়র, দিঘা হয়ে মৌসুমী অক্ষরেথা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ ও সন্নিহিত এলাকার ওপর। যার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে।
গঙ্গানগর থেকে গোয়ালিয়র, দিঘা হয়ে মৌসুমী অক্ষরেথা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ ও সন্নিহিত এলাকার ওপর। যার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্ভাবাস দেওয়া হয়েছে, আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সন্নিহিত ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জায়গাগুলির কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

৬ রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট
দেশের ছয় রাজ্য আপাতত ৫ জুলাই পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্র, গুজরাত, গোয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিম উপকূল বরাবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৬.৮
বালুরঘাট ২৮.৬
বাঁকুড়া ২৮
ব্যারাকপুর ২৭.৯
বহরমপুর ২৬.৪
বর্ধমান ২৭.২
ক্যানিং ২৮.৬
কোচবিহার ২৬.৯
দার্জিলিং ১৬.৫
ডায়মন্ডহারবার ২৮.৬
দিঘা ২৮.৩
কলকাতা ২৮
মালদহ ২৭.৪
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৪.৫
শ্রীনিকেতন ২৭












Click it and Unblock the Notifications