সক্রিয় মৌসুমী অক্ষরেখা! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা
গতকাল অর্থাৎ বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। আপাতত ২৪ ঘন্টা কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
গতকাল অর্থাৎ বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। আপাতত ২৪ ঘন্টা কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা
মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ গয়া থেকে ফরাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একদিকে মৌসুমী অক্ষরেখা যেমন সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে, তেমনই দক্ষিণবঙ্গেও সক্রিয় রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের ৫ জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার, রবিবার ও সোমবার নাগাদ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। রবিবার ও সোমবার নাগাদ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৭
বাঁকুড়া ২৫.৭
ব্যারাকপুর ২৫.৬
বহরমপুর ২৫.৮
বর্ধমান ২৬
ক্যানিং ২৭
কোচবিহার ২৬.৯
দার্জিলিং ১৬.২
দিঘা ২৫.৯
কলকাতা ২৬.১
মালদহ ২৬.৮
পুরুলিয়া ২৩
শিলিগুড়ি ২৬.৩
শ্রীনিকেতন ২৫.৩












Click it and Unblock the Notifications