জোড়া ঘূর্ণাবর্তের জের! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা

জোড়া ঘূর্ণাবর্তের জের! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা

সকাল থেকে কখনও মুষলধারায় কখনও হাল্কা বৃষ্টি চলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। দিনভর মেঘলা আকাশ থাকবে বলেও জানানো হয়েছে। এদিন সকাল থেকে বৃষ্টি হয়েছে, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।

মৌসুমী অক্ষরেখার সঙ্গে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত

মৌসুমী অক্ষরেখার সঙ্গে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত

মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ গয়া থেকে ফরাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। অপর একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ অসমের ওপর অবস্থান করছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যেসব জায়গায় মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে, তাও কমবে আপাতত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ও রবিবার নাগাদ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হলেও তা আস্তে আস্তে কমে যাবে। এরপর ফের শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৩.৫
বালুরঘাট ২৬.৮
বাঁকুড়া ২৪.১
ব্যারাকপুর ২৪.৪
বহরমপুর ২৬
বর্ধমান ২৪.৬
ক্যানিং ২৫.৬
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৩.৯
কলকাতা ২৪.৬
মালদহ ২৫.৫
পুরুলিয়া ২২
শিলিগুড়ি ২৬.১
শ্রীনিকেতন ২৪.১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+