রাজ্যে চলছে প্রাকবর্ষার বৃষ্টি! সপ্তাহের বাকি দিনগুলির আবহাওয়া কোথায় কেমন, পূর্বাভাস হাওয়া অফিসের
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বুধবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বুধবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

রাজ্যে প্রাকবর্ষার বৃষ্টি
এইবছরে রাজ্যে বর্ষা আসতে পারে ১১ জুন। তার আগে রাজ্যে চলছে প্রাকবর্ষার বৃষ্টি। এই সপ্তাহ জুড়েই রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী একদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি। হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। পরের ২ দিন সব জেলারই কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি আবার কোনও কোনও জায়গায় তা হতে পারে ৩০-৪০ কিমি বেগে। বৃষ্টি হতে পারে হাল্কা থেকে মাঝারি। কোনও জোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২২.৬
বাঁকুড়া ২৪.৫
ব্যারাকপুর ২৫.৬
বহরমপুর ২৫
বর্ধমান ২৪.২
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৩
দার্জিলিং ১২.৫
দিঘা ২৩.৫
কলকাতা ২৬.১
মালদহ ২৫.৪
পুরুলিয়া ২৩
শিলিগুড়ি ২২.৪
শ্রীনিকেতন ২৩.৮












Click it and Unblock the Notifications