কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের জেলাগুলির কোন পরিস্থিতি
কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। উত্তরবঙ্গকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মেঘলা আবহাওয়ার সঙ্গে আর
কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। উত্তরবঙ্গকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মেঘলা আবহাওয়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
সকাল ১০.৩৫-এ আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, দু থেকে তিন ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও প্রশাসনের উদ্দেশে তৈরি থাকার বার্তাও দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী ৪৮ ধন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৭.১
বালুরঘাট ২৯.৪
বাঁকুড়া ২৭.৩
ব্যারাকপুর ২৮.১
বহরমপুর ২৮.২
বর্ধমান ২৬.৮
ক্যানিং ২৮.৬
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১৭
ডায়মন্ডহারবার ২৮.৮
দিঘা ২৮.৭
কলকাতা ২৮.৫
মালদহ ২৮.৫
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.৭
শ্রীনিকেতন ২৭












Click it and Unblock the Notifications