সকালের পর ১২ জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা

মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত

মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

সকালের পর এবার দ্বিতীয় দফার বৃষ্টি শুরু

সকালের পর এবার দ্বিতীয় দফার বৃষ্টি শুরু

সকাল থেকেই বঙ্গ জুড়েই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকালের পর থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে দুদিনই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পরবর্তী ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মূর্শিদাবাদ ও নদিয়ায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৮.৩
বালুরঘাট ২৬.৮
বাঁকুড়া ২৭
ব্যারাকপুর ২৪.৩
বহরমপুর ২৬.৪
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৭
কোচবিহার ২৪.৬
দার্জিলিং ১৭.৬
দিঘা ৩০.২
কলকাতা ২৩.৬
মালদহ ২৯.৫
পুরুলিয়া ২৬.৪
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৮.৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+