জুনের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে বর্ষা! উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। যার জেরেই রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় আবহাওয়া দফতরের তরফ থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। যার জেরেই রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় আবহাওয়া দফতরের তরফ থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

কলকাতায় বর্ষার আগমনের সম্ভাবনা ১১ জুন
সাধারণভাবে ৮ জুন রাজ্যে বর্ষার আগমন হয়ে থাকে। এবার কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস ১১ জুন নাগাদ রাজ্যে বর্ষার আগমন ঘটতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি। হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ২-৩ তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি আবার কোনও কোনও জায়গায় তা হতে পারে ৩০-৪০ কিমি বেগে। বৃষ্টি হতে পারে হাল্কা থেকে মাঝারি। কোনও জোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৩.৩
বাঁকুড়া ২২.৫
ব্যারাকপুর ২২.২
বহরমপুর ২৪.৪
বর্ধমান ২৩
ক্যানিং ২৫.৬
কোচবিহার ২৩.১
দার্জিলিং ১৩
দিঘা ২৭.৩
কলকাতা ২৪.৯
মালদহ ২৫.২
পুরুলিয়া ২৪
শ্রীনিকেতন ২৪.৪












Click it and Unblock the Notifications