আকাশে শরতের পরশ, চলছে ভাদ্রের বারিধারা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে। এদিন থেকে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরতে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। উ

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে। এদিন থেকে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরতে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রা আপাতত একই থাকার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশে হাল্কা মেঘ থাকবে। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও মেঘ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা আপাতত একই থাকবে বলেও জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৩ )
বালুরঘাট (২৭)
বাঁকুড়া (২৫.৫)
ব্যারাকপুর (২৬)
বহরমপুর (২৫.৬)
বর্ধমান (২৫)
ক্যানিং (২৭)
কোচবিহার (২৬.১)
দার্জিলিং (১৫.৪)
দিঘা (২৬)
কলকাতা (২৬.৭)
মালদহ (২৭.৪)
পানাগড় (২৬.২)
পুরুলিয়া (২৫.১)
শিলিগুড়ি (২৫.৮)
শ্রীনিকেতন (২৫.৮)

মৌসুমী অক্ষরেখার অবস্থান

মৌসুমী অক্ষরেখার অবস্থান

আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের থেকে দক্ষিণ দিকেই অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার পূর্বদিকের অংশ ক্রমে উত্তরের দিকে সরতে শুরু করবে এদিন থেকে। আর পশ্চিম দিকের অংশ উত্তর দিকে সরতে শুরু করবে ৩ সেপ্টেম্বর থেকে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা পোরবন্দর, সুরাত, জলগাঁও, রামগুণ্ডাম, মছলিপত্তনম এবং তারপর পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পূর্ব ভারতে ( অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ) ২ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বিশেষ হবে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+