আগামী কয়েকদিন কতটা বদলাবে রাজ্যের আবহাওয়া, একনজরে হাওয়া অফিসের পূর্বাভাসে বাংলার জেলাগুলি

আগামী কয়েকদিন কতটা বদলাবে রাজ্যের আবহাওয়া, একনজরে হাওয়া অফিসের পূর্বাভাসে বাংলার জেলাগুলি

এই সপ্তাহেরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে, তবে তা আপাতত উত্তরবঙ্গের জন্য। আর দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতার আকাশে মাঝে মধ্যে মেঘের দেখা মিলবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather office)।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর পরবর্তী ২৪ ঘন্টাতেও অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস এখনও নেই। তবে দক্ষিণবঙ্গ জুড়েই আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৩ (২৪.৭)
বালুরঘাট ২৭
বাঁকুড়া ২৫.৫ (২৫.৪)
ব্যারাকপুর ২৬
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৭ (২৫.৬)
কোচবিহার ২৬.১ (২৫.৮ )
দার্জিলিং ১৫.৪ (১৫.৪)
দিঘা ২৬ (২৬.৩)
কলকাতা ২৬.৭ (২৭.৫)
মালদহ ২৭.৪ (২৬.৭)
পানাগড় ২৬.২
পুরুলিয়া ২৫.১
শিলিগুড়ি ২৫.৮
শ্রীনিকেতন ২৫.৮ (২৫.৫)

মৌসুমী অক্ষরেখার অবস্থান

মৌসুমী অক্ষরেখার অবস্থান

মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে। আগামী দু-তিন দিন এই অবস্থানে থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা বরোদা, আকোলা, রামগুন্ডাম, কলিঙ্গপত্তনম হয়ে পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে গিয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+