৪ দিন ধরে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি! রাজ্য জুড়েই জারি সতর্কতা
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পা
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২০ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিন সকাল থেকে কখনও মেঘলা ও কখনও রোদ দেখা গিয়েছে। অস্বস্তির আবহাওয়া বজায় ছিল দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতিভারী কিংবা অতিরিক্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। আর ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার, ২০ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, বাঁকুড়া, , পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবারের জন্য কমলা সতর্কতা ও মঙ্গলবারের ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। অন্যদিকে, ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই ২০-২২ সেপ্টেম্বরের মধ্যে তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.২
বালুরঘাট ২৭.৪
বাঁকুড়া ২৭.৫
ব্যারাকপুর ২৫.২
বহরমপুর ২৫
বর্ধমান ২৫
ক্যানিং ২৪
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৭.৪
দিঘা ২৬.৬
কলকাতা ২৫.৫
মালদহ ২৮.৩
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৪.৪
শ্রীনিকেতন ২৬.৪












Click it and Unblock the Notifications