বাংলার চার জেলায় শিলাবৃষ্টি, আট জেলায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া! ক্ষতির আশঙ্কায় সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Weather Forecast: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ-সহ পূর্বভারতের রাজ্যগুলির স্থলভাগের ওপরে। এর ফল স্বরূপ ২১ ও ২২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ২১ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Weather Forecast

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ২১ ফেব্রুয়ারি বুধবার শিলাবৃষ্টি হতে পারে। এই দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাতের সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় বাকি জেলাগুলিতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসল ও সবজির ক্ষতি হতে পারে। এছাড়াও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে তুলনামূলক নিরাপদ জায়গায় আশ্রয় নিতেও বলা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে উত্তর পাকিস্তানের ওপরে অবস্থান করছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের ওপরে তৈরি হতে পারে ২৪ ফেব্রুয়ারি নাগাদ। এছাড়াও উত্তর বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+