ঘূর্ণিঝড়ের আগে কেমন থাকতে চলেছে আবহাওয়া ! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
সকাল থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে তাপমাত্রা পারদ কিছুটা বড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৫ মে শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ মে শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে পরের তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ মে শনিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার এই তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.১)
বহরমপুর (২৪)
বাঁকুড়া (২৩.৬)
বর্ধমান (২২.৮)
কোচবিহার (২০.১)
দার্জিলিং (১০.৬)
কালিম্পং (১৪)
দিঘা (২৭.৪)
কলকাতা (২৭.৬)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর (২৩.৪)
মালদহ (২৩.৯)
মেদিনীপুর (২২.৫)
শিলিগুড়ি (২১.১)
শ্রীনিকেতন (২৩)
সুন্দরবন (২৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.১)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৭.৩)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩২.৫)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২৪.৫)
দিঘা (৩৩.৭)
কলকাতা (৩৪)
দমদম (৩৬)
কৃষ্ণনগর (৩২.৬)
মালদহ (৩৩)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩৬)
সুন্দরবন (৩৩.৫)












Click it and Unblock the Notifications