সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলি আবহাওয়া
সকাল থেকে আকাশ পরিষ্কার আর বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন বিকেলে বিভিন্ন জেলায় ব্রজবিদ্যুত-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে ওইদিন দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ মে সোমবার সকালের মধ্যেও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া (ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে) এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মে রবিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি সব জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জেলাগুলিতে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ মে সোমবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টচায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঝড়ের বেগ বাড়বে।

আবহাওয়া দফতর শনিবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৪.৬
বহরমপুর ২৬.২
বাঁকুড়া ২৪.৪
বর্ধমান ২৩
কোচবিহার ২১.৪
দার্জিলিং ১২
কালিম্পং ১৬
দিঘা ২৩.৫
কলকাতা ২৬.৬
দমদম ২৫.৬
কৃষ্ণনগর ২৫.৪
মালদহ ২৩.৬
মেদিনীপুর ২১.১
শিলিগুড়ি ২৫
শ্রীনিকেতন ১৮.৫
সুন্দরবন ২১
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯.১)
বহরমপুর (৩৭)
বাঁকুড়া (৩৮.৫)
বর্ধমান (৩৮)
কোচবিহার (২৯.৫)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২০)
দিঘা (৩৬.৬)
কলকাতা (৩৬.১)
দমদম (৩৭.৬)
কৃষ্ণনগর ( ৩৭)
মালদহ (৩৩.৯)
মেদিনীপুর (৩১.৫)
শিলিগুড়ি (৩১.১)
শ্রীনিকেতন (৩৮.৫)
সুন্দরবন (৩৪)












Click it and Unblock the Notifications