রবিবার-সোমবারেও কালবৈশাখীর পূর্বাভাসে জেলায় জেলায় অরেঞ্জ অ্যালার্ট! একনজরে বাংলার আবহাওয়া

রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। মাঝে মধ্যে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। গরমের অস্বস্তি থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবারের বাকি সময়েও মেঘের গর্জনের সঙ্গে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ মে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যে কারণে সবকটি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দিন পাঁচেক উত্তর বঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

২ মে মঙ্গলবার সারা দিনই দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী গিন পাঁচেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন্র সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর রবিবার জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৭ শতাংশ।

একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ২৪.৩
বহরমপুর ২৪.৬
বাঁকুড়া ২৪.৫
বর্ধমান ২২.৪
কোচবিহার ২০.৬
দার্জিলিং ১০.৮
কালিম্পং ১৫.৩
দিঘা ২৭.৩
কলকাতা ২৬
দমদম ২৪.৮
কৃষ্ণনগর ২৩.২
মালদহ ২২.৪
মেদিনীপুর ২৫.৮
শিলিগুড়ি ২২.৮
শ্রীনিকেতন ২৩.৫
সুন্দরবন ২৫

একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮.৮)
বহরমপুর (৩৬)
বাঁকুড়া (৩৭.৫)
বর্ধমান (৩৮)
কোচবিহার (২৯.৭)
দার্জিলিং (১৯.৬)
কালিম্পং (২৪)
দিঘা (৩৪.২)
কলকাতা (৩৬.৯)
দমদম (৩৭.৬)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৪.৮)
মেদিনীপুর (৩৬.১)
শিলিগুড়ি (৩২.৪)
শ্রীনিকেতন (৩৭.৪)
সুন্দরবন (৩৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+