বাংলার ছয় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! বন্যা ও ধসের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
বাংলার ছয় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! বন্যা ও ধসের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
কাটতে চলেছে লক্ষ্মীপুজো। তবুও বাংলা থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস নেই। উপরন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করে উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ে ধসের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশের কারণেই উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে ১১ অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় এই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারা দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আপাতত দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া জৎতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে বলা হয়েছে, ১০ অক্টোবর সোমবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থারলেও বাতি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ অক্টোবর বুধবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও উত্তরচবঙ্দের মতোই দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ
এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি ও ২৭ ডিগ্রির মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৩
বহরমপুর ২৫.২
বাঁকুড়া ২৪.৩
বর্ধমান ২৩
কোচবিহার ২৪.৬
দার্জিলিং ১৪.৫
দিঘা ২৬.৬
কলকাতা ২৬.৫
দমদম ২৬.৮
কৃষ্ণনগর
মালদহ ২৬.২
মেদিনীপুর ২৬.১
শিলিগুড়ি ২৬
শ্রীনিকেতন ২৪.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.১)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৩.৮)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩৪.৫)
দার্জিলিং (২১.৮)
দিঘা (৩৫.১)
কলকাতা (৩৫.১)
দমদম (৩৫.৬)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩৪.৯)
মেদিনীপুর (৩৬)
শিলিগুড়ি (৩৫.১)
শ্রীনিকেতন (৩৪.৫)












Click it and Unblock the Notifications