সাইক্লোন ‘আম্ফান’ ধেয়ে আসতে পারে নতুন রূপে, আন্দামান সাগরের বুকে তৈরি ক্ষেত্র
সাইক্লোন ‘আম্ফান’ ধেয়ে আসতে পারে নতুন রূপে, আন্দামান সাগরের বুকে ক্ষেত্র তৈরি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ত্রাহি ত্রাহি রব উঠেছে, এরই মধ্যে রাজ্যে আরও এক আশঙ্কারহ বাতাবরণ তৈরি করেছে ঘূর্ণিঝড় আম্ফান। বঙ্গোপসাগরে এখনও এমন পরিস্থিতি বলবৎ রয়েছে যে, যে কোনও মূহূর্তে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসতে পারে। প্রাথমিক ধারণা, ঘূর্ণিঝড় সক্রিয় হতে পারে শনিবার।

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আম্ফান’ -এর পূর্বাভাস
মরশুমের প্রথম সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আম্ফান' এখনও বঙ্গোপসাগরের বুকে জমাট বাঁধতে পারেনি। উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, তা শক্তি বাড়িয়ে ঝড়ে রূপান্তরিত হয়ে মায়ানমার অভিমুখে ধেয়ে যাওয়ার সম্ভাবনা কার্যত নিঃশেষ হতে চললেও, হাওয়া অফিসের পূর্বভাস দক্ষিণ বঙ্গোপসাগরে জমাট বেঁধেছে নিম্নচাপ।

দক্ষিণ আন্দামান সাগরের উপর নি্ম্নচাপ অক্ষরেখা
ভারতের আবহাওয়া দফতরের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া দফতরও এমন পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিসের সেই নিম্নচাপই প্রথম ঘূর্ণিঝড় রূপে অবতীর্ণ হতে পারে এবার প্রাক বর্ষার মরশুমে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর নি্ম্নচাপ অক্ষরেখা রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে এটি একটি নিম্নচাপযুক্ত অঞ্চলে পরিণত হতে পারে।

নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার পরই
ওই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার এবং পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে এটি তীব্র রূপ নিতে পারে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আশেপাশের অঞ্চলে সমুদ্রের প্যারামিটারগুলি ওই নিম্নচাপকে শক্তিশালী করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত করতে পারে। এই সিস্টেমটি ঘূর্ণিঝড় আম্ফানে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা প্রবল।

নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি নিম্নচাপের জেরে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল গঠনের পরিস্থিতি তৈরি হওয়ায় লিটল নিকোবার এবং গ্রেট নিকোবারের দ্বীপগুলির উপর ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়়ো হাওয়া বইতে পারে এর ফলে। বাংলাদেশ আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবারের মধ্যেই নিম্নচাপ সক্রিয় হওয়ার সব লক্ষণ আছে। বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ওই আম্ফান।












Click it and Unblock the Notifications