Weather News: মকর সংক্রান্তির সকালে কুয়াশার দাপট! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। ন্যূনতম তাপমাত্রা শনিবারের মতোই। আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণে পৌষ সংক্রান্তিতেও ১৯ ডিগ্রি

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। ন্যূনতম তাপমাত্রা শনিবারের মতোই। আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। সেই কারণে পৌষ সংক্রান্তিতেও ১৯ ডিগ্রির ওপরে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ন্যূনতম তাপমাত্রা আপাতত ২ ডিগ্রি নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বুধবার নাগাদ উপকূলের জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিন তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.৩ (১৩.৫)
বহরমপুর ১২ ( ১২.৪)
বাঁকুড়া ১৫.২ (১৪.৬)
বর্ধমান ১৫.২ (১৪)
কোচবিহার ১২.৪ (৯.২)
দার্জিলিং ৩.২ (৩ )
কালিম্পং ৯ (৯)
দিঘা ১৯.৬ (১৮.৯)
কলকাতা ১৯.৪ (১৯.৭)
দমদম ১৮ ( ১৭.২)
কৃষ্ণনগর ১৩.৬ (১৩.২)
মালদহ ১৪ ( ১৩.১)
মেদিনীপুর ১৭.৫ ( ১৯.৬)
শিলিগুড়ি ১১.৫ (৯.৪)
শ্রীনিকেতন ১১.৯ (১৩.৮)
সুন্দরবন ১৬ (১৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৪)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৬.৫)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৩.৪)
দার্জিলিং (১০.১)
কালিম্পং (১৫.৬)
দিঘা
কলকাতা (২৬.৯)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর (২৬.৬)
মালদহ (২৩.৬)
মেদিনীপুর (২৯.৪)
শিলিগুড়ি (২৫.৬)
শ্রীনিকেতন (২৫.৮)
সুন্দরবন (২৫.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+