বাংলার পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! বর্ষা বিদায় কবে, কী বলছে আবহাওয়া দফতর

বাংলার পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! বর্ষা বিদায় কবে, কী বলছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গ রেহাই পেলেও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্য থেকে বর্ষা বিদায়ের সময় উপস্থিত হলেও, এখনও পর্যন্ত সেব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেননি আবহাওয়া বিশ্লেষকরা। তবে এই সপ্তাহ না হলেও সামনের সপ্তাহের শেষের দিকে এব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে বলে আশাপ্রকাশ করেছেন তাঁরা। এই মুহুর্তে বঙ্গোপসাগরে একটি এবং তেলেঙ্গানার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উপকূল অন্ধ্রপ্রদেশ থেকে এই অক্ষরেখা তেলেঙ্গানা, মহারাষ্ট্র হয়ে গুজরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় থমকে দাঁড়িয়েছে।

 উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে ৮ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ অক্টোবর রবিবার এবং ১০ অক্টোবর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ওই সময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে বলা হয়েছে, ৯ অক্টোবর রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা হ্রাসের তেমন কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফ থেকে।

 কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রির মধ্যে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২.৭ এবং ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৩
বহরমপুর ২৪.৬
বাঁকুড়া ২৩.৯
বর্ধমান ২৩
কোচবিহার ২৪.৯
দার্জিলিং ১৪.৫
দিঘা ২৬
কলকাতা ২৫.৯
দমদম ২৬.২
কৃষ্ণনগর
মালদহ ২৫.২
মেদিনীপুর ২৫.৫
শিলিগুড়ি ২৫.২
শ্রীনিকেতন ২৪.৪

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৪.২
বহরমপুর ৩২
বাঁকুড়া ৩৩.৩
বর্ধমান ৩২.৬
কোচবিহার ৩৪.৬
দার্জিলিং ২১.৮
দিঘা ৩৪.৭
কলকাতা ৩২.৭
দমদম ৩৩.৭
কৃষ্ণনগর ৩২.৮
মালদহ ৩৩.৪
মেদিনীপুর ৩৩.৭
শিলিগুড়ি ৩৪.৮
শ্রীনিকেতন ৩৩.৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+