Weather Update: ফের পশ্চিমী ঝঞ্ঝা, বাধা জাঁকিয়ে শীতে! নতুন বছর বরণে বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
আপাতত পশ্চিমী ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই। সেই কারণে আবহাওয়াও শুকনো থাকবে আগামী ৫ দিন। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। পাশাপাশি রাতের তাপমাত্রাও কমবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই। কলকাতায় আপাতত
আপাতত পশ্চিমী ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই। সেই কারণে আবহাওয়াও শুকনো থাকবে আগামী ৫ দিন। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। পাশাপাশি রাতের তাপমাত্রাও কমবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই। কলকাতায় আপাতত জাঁকিয়ে শীতের (Winter) সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২ জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলিতে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আগামী ৪৮ ঘন্টায় জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরে বাতাসে যে জলীয় বাষ্প রয়েছে, তার জন্যই এই কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২ জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও পরবর্তী ৪৮ ঘন্টায় জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.১ (২৪.২)
বালুরঘাট ২৫.৪ (২৪.২)
বাঁকুড়া ২৩.৭ (২২.৫)
ব্যারাকপুর ২৪.৬ (২৩.৮)
বহরমপুর ২৪ (২৪.২)
বর্ধমান ২৪.৮ (২৫)
ক্যানিং ২৪.৬ (২৪)
কোচবিহার ২৬.৬ (২৪.৫)
দার্জিলিং ১১.৪ (৯.৮)
দিঘা ২৫.৪ (২৪.২)
কলকাতা ২৪.৭ (২২.৬)
মালদহ ২২ (২২.৮)
পানাগড় ২৩.৮ (২৩.৪)
পুরুলিয়া ২২.৩ (২৪.৩)
শিলিগুড়ি ২৫.২ (২৫.৪)
শ্রীনিকেতন ২৩.৬ (২২.৮)

পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি, বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৪ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হতে চলেছে। যেই কারণে ৫ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা ফের বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৫ ও ৬ জানুয়ারি জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে। আগামী ২৪ ঘন্টায় উল্লিখিত রাজ্যগুলির কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications