Weather News: খুব সামান্য বাড়ল তাপমাত্রা! ২০২২-র শেষ ও ২০২৩-র শুরুর দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে?

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বাংলা জুড়ে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী ৪-৫ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া থাকার সম্ভাবনা। অর্থাৎ বর্ষবরণ এবং নত

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বাংলা জুড়ে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী ৪-৫ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া থাকার সম্ভাবনা। অর্থাৎ বর্ষবরণ এবং নতুন বছরের প্রথম দিনের আবহাওয়া কার্যত এদিনের মতো থাকতে চলেছে। তবে জেলাগুলির তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জানুয়ারি রবিবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এরপরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। এরপরের তিন দিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকা সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ১০)
বহরমপুর (১০)
বাঁকুড়া (১১.৮)
বর্ধমান
কোচবিহার (৯.২)
দার্জিলিং (৪.৬)
কালিম্পং (৮.৮)
দিঘা (১৩.৪)
কলকাতা (১৪.৩)
দমদম ( ১২.৫)
কৃষ্ণনগর
মালদহ (১২.৪)
মেদিনীপুর (১৩.৩)
শিলিগুড়ি ( ১১.৬)
শ্রীনিকেতন (১০)
সুন্দরবন (১৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.৩)
বহরমপুর (২২.৬)
বাঁকুড়া (২৫.৮)
বর্ধমান
কোচবিহার (২৪.৭)
দার্জিলিং (১০.৮)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৪.৫)
দমদম (২৬.২)
কৃষ্ণনগর (২৪.৪)
মালদহ (২২.৫)
মেদিনীপুর (২৬.৪)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (২৩)
সুন্দরবন (২৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+