Weather News: বৃহস্পতিবার মরসুমের শীতলতম! বাংলার বেশ কিছু জায়গায় তাপমাত্রা একক অঙ্কে নামার সম্ভাবনা
শীত নিয়ে সাধারণ মানুষের আক্ষেপ দূর হল। বৃহস্পতিবার মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলি বিশেষ করে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও নেমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযা
শীত নিয়ে সাধারণ মানুষের আক্ষেপ দূর হল। বৃহস্পতিবার মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলি বিশেষ করে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও নেমেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকে নিচে থাকার সম্ভাবনা রয়েছে। কেননা বিনা বাধায় উত্তরে হাওয়া বইছে। তবে ৮ জানুয়ারির রবিবারের পর থেকে তাপমাত্রা ফের কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বুধবার এই তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা হ্রাস হয়েছে প্রায় দেড় ডিগ্রির মতো। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৬ (১২.১)
বহরমপুর ১০.২ (১০.৬)
বাঁকুড়া ১১.৩ (১১.৯)
বর্ধমান ৮.৬ (৯)
কোচবিহার ১০.৫ (১২.১)
দার্জিলিং ৩.৮ (৩.৮)
কালিম্পং ৭.৫ (৮.৫)
দিঘা ১২.২ (১৩.৫)
কলকাতা ১২.৭ (১৪.১)
দমদম ১১.৮ (১৩.৬)
কৃষ্ণনগর ১২.৫ (১২.২)
মালদহ ১০.৯ (১২.৩)
মেদিনীপুর ১২ (১৩.৫)
শিলিগুড়ি ১২ (১৩.২)
শ্রীনিকেতন ৯.৪ (১০.৯)
সুন্দরবন ১৪ (১৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৩)
বহরমপুর (২৩)
বাঁকুড়া (২২.৯)
বর্ধমান
কোচবিহার (২৪.১)
দার্জিলিং (১২)
কালিম্পং (১৪)
দিঘা (২২.৭)
কলকাতা (২১.৬)
দমদম (২১.৫)
কৃষ্ণনগর (২৩)
মালদহ (১৮.৭)
মেদিনীপুর (২০.৫)
শিলিগুড়ি (২৪.৯)
শ্রীনিকেতন (২০.৯)
সুন্দরবন (২৪)












Click it and Unblock the Notifications