Weather Update: দক্ষিণবঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, সতর্কবার্তা আবহাওয়া দফতরের! উত্তরবঙ্গের অবস্থা একনজরে

Weather Update: দক্ষিণবঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, সতর্কবার্তা আবহাওয়া দফতরের! উত্তরবঙ্গের অবস্থা একনজরে

উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গ (South Bengal) কোথাও আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। তবে ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া (Weather) পূর্বাভাসে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ জুলাই শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। মঙ্গলবার আবহাওয়া দফতর উত্তরবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিলেও, এদিন বলা হয়েছে আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া

দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি হবে পাসিং সাওয়ারের মতো। সামান্য সময়ের জন্য বৃষ্টি হবে, তারপরেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

সাগরে যেতে মানা

সাগরে যেতে মানা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবাণী অনুযায়ী, ১৫ জুলাই পর্যন্ত মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সেই কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে।

 অতিপ্রবল বৃষ্টির সতর্কতা

অতিপ্রবল বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গুজরাত, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ায় ভারী থেকে অতিভারী এবং কোনও কোনও অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৪.৭ (৩২.৯ )
বহরমপুর ৩৫.৪ (৩৫.৪)
বাঁকুড়া ৩২.৮ (৩০.৭ )
বর্ধমান ৩৪ (৩৩.৬ )
কোচবিহার ৩৬.৯ (৩৭)
দার্জিলিং ২৪.৮ (২৩)
দিঘা ৩৪.১ (৩৩.৭ )
কলকাতা ৩৩.৬ (৩২.৭)
দমদম ৩৩.৫ (৩২.৯ )
কৃষ্ণনগর ৩৫ (৩২.৪)
মালদহ ৩৭.৪ (৩৬.৮)
মেদিনীপুর ৩০.৫ (৩১.৪ )
শিলিগুড়ি ৩৬ (৩৫.৪ )
শ্রীনিকেতন ৩৫.৫ (৩৪.১ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+