Weather Update: ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়ল সর্বোচ্চ ১১ ডিগ্রি! ঈদে বাংলার বারো জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather Alert: বুধবার বিকেল থেকে সন্ধের দিকে দার্জিলিংয়ের কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো।

বৃহস্পতিবার রাজ্য জুড়ে ইদ পালিত হতে চলেছে। তার আগে আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে অন্তত বারোটি জেলায় হাল্কা বৃষ্টি এবং কোনও কোনও জেলায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে গত ৪৮ ঘন্টায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আট থেকে ১১ ডিগ্রির মতো। যেমন পুরুলিয়ায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শুক্রবার ও শনিবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবারও কমবেশি একই রকমের আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা দুই থেকে তিনি ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৩.৮ (২৩.৪)
বহরমপুর ২৫.৯ (২৪.৪)
বাঁকুড়া ২৩.৪ (২২.১ )
বর্ধমান ২৩.৪ (২১ )
কোচবিহার ২০.৬ (২২.৪)
দার্জিলিং ১০.৬ (১০.৬)
কালিম্পং ১৪.৫ (১৪.৫)
দিঘা ২৪.২ (২২.৩)
কলকাতা ২৬.৩ (২৪)
দমদম ২৫.৯ ( ২৩.৮)
কৃষ্ণনগর ২৪.৪ (২৩.৪)
মালদহ ২৫.৯ (২৩.১)
মেদিনীপুর
পানাগড় ২৩.৩ (২২)
পুরুলিয়া (২০.১)
শিলিগুড়ি ২০.৮ (২০.৮)
শ্রীনিকেতন ২২.৪ (১৯.৮)
সুন্দরবন ২৪ (২৩.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৬.৫
বহরমপুর ৩৫.৬
বাঁকুড়া ৩৬.৯
বর্ধমান ৩৫
কোচবিহার ৩৩.৬
দার্জিলিং ২০.৮
কালিম্পং ২৩
দিঘা ৩৪.৭
কলকাতা ৩৪.৬
দমদম ৩৫
কৃষ্ণনগর ৩৫.৪
মালদহ ৩৪.৬
মেদিনীপুর ৩৫
পানাগড় ৩৮.২
পুরুলিয়া ৩৮.৩
শিলিগুড়ি ৩৬.৩
শ্রীনিকেতন ৩৫.২
সুন্দরবন ৩৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+