ভিলেন হতে চলেছে ঘূর্ণাবর্ত! পুজোয় রাজ্য জুড়ে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের
বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে এবারের দুর্গা পুজো। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ১ অক্টোবর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও তার পরবর্তী সময়ে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ২৮
বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে এবারের দুর্গা পুজো। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ১ অক্টোবর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও তার পরবর্তী সময়ে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ৪ ও ৫ অক্টোবর সেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে।

কেমন থাকলে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং ছাড়াও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে ২৮-এর পর থেকে ৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আবহাওয়া একইরকম থাকলেও ৪ অক্টোবরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

কেমন থাকলে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ ১ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২ অক্টোবর রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা চলতে পারে ৫ অক্টোবর পর্যন্ত। তবে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কেমন থাকতে চলেছে কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

পুজোয় ভিলেন হতে চলেছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায়। এছাড়াও ১ অক্টোবর নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা থেকেই বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা। তবে এব্যাপারে স্পষ্ট করে বলা যাবে ২৮ সেপ্টেম্বর নাগাদ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৪)
বহরমপুর (৩৩.৪)
বাঁকুড়া (৩২)
বর্ধমান (৩৩.৪)
কোচবিহার (৩০.৯)
দার্জিলিং (১৮.৬)
দিঘা (৩৫)
কলকাতা (৩৩.৭)
দমদম (৩৫)
কৃষ্ণনগর (৩৩.৪)
মালদহ (৩২.৫)
মেদিনীপুর (৩৩.৪)
শিলিগুড়ি (৩১.৯)
শ্রীনিকেতন (৩৩.৮)












Click it and Unblock the Notifications