Weather Update: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস! একনজরে আবহাওয়ার আপডেট

Weather Update: বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস! একনজরে আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গে শুরু হলেও দক্ষিণবঙ্গে ১৯ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত বৃষ্টির (rain) কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর। তবে ২০ ফেব্রুয়ারি উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন রাতের তাপমাত্রা আরও বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়াও এই দুদিন শুকনো থাকবে। তবে রবিবার ২০ ফেব্রুয়ারি নাগাদ সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে আগামী পাঁচ দিন দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি থাকবে। আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হওয়ার সম্ভাবনা। এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোচবিহারে, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে রবিবার নাগাদ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ওই দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাব পড়বে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও। দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এরপর দুদিন তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৮)
বালুরঘাট (২২.৬)
বাঁকুড়া (২৬.৪)
ব্যারাকপুর (২৬)
বহরমপুর (২৬.২)
বর্ধমান (২৫.৬)
ক্যানিং (২৭)
কোচবিহার (২৮.৮)
দার্জিলিং (১২)
দিঘা (২৭.৮)
কলকাতা (২৭.১)
মালদহ (২৫.৫)
পানাগড় (২৬.১)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৬.৭)
শ্রীনিকেতন (২৫.১)

 বঙ্গোপসাগরের ওপরে বিপরীত ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরের ওপরে বিপরীত ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরের ওপরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চসেছে। যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে। যার জেরে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিম বায়ুর জোর বাড়বে। অন্যদিকে ওপর থেকে এখনও উত্তর-পশ্চিম বায়ু আসছে। দুটি বিপরীত চরিত্রের বায়ুর সংস্পর্শে আসার ফলে গরম ও আর্দ্র হাওয়া ওপরে উঠে গিয়ে মেঘ তৈরি করে তার থেকেই বৃষ্টি, জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+