Weather News: ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ১১ জেলায় কুয়াশার দাপট! একনজরে বাংলার আবহাওয়া

রাজ্যের মধ্যে মঙ্গলবার বাঁকুড়া ও মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে চৌত্রিশ ডিগ্রি। এদিন তা আরও বাড়তে পারে।

রাজ্যের মধ্যে মঙ্গলবার বাঁকুড়া ও মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে চৌত্রিশ ডিগ্রি। এদিন তা আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও, উত্তরবঙ্গের ৫ টি জেলায় এদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকাবে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের মতোই আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। আগামী দিন দুয়ের কলকাতার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৯.৭ (১৮.৭)
বহরমপুর ১৫.২ (১৪)
বাঁকুড়া ১৮ (১৮.৯)
বর্ধমান ২০ (২১)
কোচবিহার ১৮.২ (১৬.৮)
দার্জিলিং ৭.২ (৭.৮)
কালিম্পং ১৪ (১২.৩)
দিঘা ২৩ (২২.২)
কলকাতা ২৩ (২৩)
দমদম ২৩.৩ (২৩)
কৃষ্ণনগর ১৭.২ (১৭)
মালদহ ২০.৫ (২০.৯)
মেদিনীপুর ২২.৩ (২৩.৫)
শিলিগুড়ি ২০.১ (১৮.২)
শ্রীনিকেতন ১৮.৯ (১৯)
সুন্দরবন ২২ (২২.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৮)
বহরমপুর (৩০.৪)
বাঁকুড়া (৩৪.৫)
বর্ধমান (৩২)
কোচবিহার (২৭.২)
দার্জিলিং (১৪.২)
কালিম্পং (২০)
দিঘা (৩০.৮)
কলকাতা (৩১.১)
দমদম (৩২)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩০.৭)
মেদিনীপুর (৩৪.৫)
শিলিগুড়ি (৩১)
শ্রীনিকেতন (৩২)
সুন্দরবন (২৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+