Weather Update: জানুয়ারির শেষ লগ্নে 'শীতল' বাংলা! জেলায়-জেলায় বড় ধরণের পারা পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির (rain) আবহাওয়া কেটে দিয়েছে। এবার সেখানে তাপমাত্রা কমার পালা। আবহাওয়া (Weather) দফতর জানুয়ারির শেষ কদিনে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। এছাড়াও দার্জিলিং-এ তুষার

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির (rain) আবহাওয়া কেটে দিয়েছে। এবার সেখানে তাপমাত্রা কমার পালা। আবহাওয়া (Weather) দফতর জানুয়ারির শেষ কদিনে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। এছাড়াও দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে একমাত্র দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে ২৭ জানুয়ারিতেই উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়ার উন্নতি হবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। ২৬ ও ২৭ জানুয়ারি উত্তরচবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এদিন সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল কোচবিহারে, ১০.১ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে তাপমাত্রা ৩-৫ ডিগ্রির মতো কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি ২৬ জানুয়ারি হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গ জুড়েই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের গিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৩.২)
বালুরঘাট ( ১৯.৮)
বাঁকুড়া (২৩)
ব্যারাকপুর (২১.২)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৫)
ক্যানিং (২২)
কোচবিহার (২৬)
দার্জিলিং (৮.২)
দিঘা (২৩.৮)
কলকাতা (২১.৯)
মালদহ (২২.৭)
পানাগড় ( ২৩.৮)
পুরুলিয়া (২১.৩)
শিলিগুড়ি (২৩.৫)
শ্রীনিকেতন (২৩.৬)

কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে ২৯ জানুয়ারি নাগাদ। তবে তার আগে আগামী তিন থেকে চার দিন পশ্চিম মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় অতিশীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব মধ্যপ্রদেশে ২৬-২৮ জানুয়ারি এবং মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, গুজরাতে আগামী দুদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে।
আগামী ৫ দিন মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ কিংবা অতিপ্রবল শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী তিন থেকে চার দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে। উত্তর প্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৭-৩০ জানুয়ারির মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+