বেড়েছে তাপমাত্রা, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

বেড়েছে তাপমাত্রা, আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

নিম্নচাপ ওড়িশা থেকেও দূরে সরেছে। যার জেরে পশ্চিমবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই পুজোর আবহাওয়া সম্পর্কে কিছু বলতে পারছেন না আবহাওয়াবিদরা। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় শুরু হলেও বাংলা থেকে বর্ষা বিদায় নিতে নিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। ফলে চলতি আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

নিম্নচাপ মধ্যপ্রদেশের ওপরে

নিম্নচাপ মধ্যপ্রদেশের ওপরে

দেশ থেকে মৌসুমী বায়ু বিদায়ের রেখা উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়েয অন্যদিকে যে নিম্নয়চাপ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে ছিল, তা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্তান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যা আগামী দুদিনে আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা, উত্তর ছত্তিশগড়, মধ্য প্রদেশের নিম্নচাপ এবাকার মধ্যে গিয়ে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপর একটি অক্ষরেখা উত্তর ছত্তিশগড় থেকে পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর-পূর্ব রাজস্থান এবং হরিয়ানা হয়ে পঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.২
বহরমপুর ২৫.৬
বাঁকুড়া ২৫.১
বর্ধমান ২২.৪
কোচবিহার ২৬.৪
দার্জিলিং ১৬.৬
দিঘা ২৬
কলকাতা ২৬.৮
দমদম ২৬
কৃষ্ণনগর ২৬.২
মালদহ ২৬.৫
মেদিনীপুর ২৬.৫
শিলিগুড়ি ২৮.২
শ্রীনিকেতন ২৬.১

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০.৮)
বহরমপুর (৩৩.৪)
বাঁকুড়া (৩১.১)
বর্ধমান (৩৩.৪)
কোচবিহার (৩৬.৪)
দার্জিলিং (২২.৬)
দিঘা (৩৪)
কলকাতা (২৯.৬)
দমদম (৩০)
কৃষ্ণনগর (৩১.৮)
মালদহ (৩৩.৮)
মেদিনীপুর (২৯.৮)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+