সারা দেশে এখনও পর্যন্ত ৮% অতিরিক্ত বৃষ্টিপাত! বাংলা-সহ চার রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষকদের জন্য অশনি সংকেত
সারা দেশে এখনও পর্যন্ত ৮% অতিরিক্ত বৃষ্টিপাত! বাংলা-সহ চার রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষকদের জন্য অশনি সংকেত
সারা দেশেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (South West Monsoon) প্রভাবে বৃষ্টি চলছে। কোথাও যেমন অতিরিক্ত বৃষ্টি হয়েছে আবার অনেক রাজ্যেই বৃষ্টিপাতের (rainfall) পরিমাণ যথেষ্টই কম। আবহাওয়া (weather) দফতরের তরফে জানানো হয়েছে জুলাই শেষের পরে
সারা দেশে অতিরিক্তি বৃষ্টিপাতের পরিমাণ ৮ শতাংশের মতো। অন্যদিকে বেশ কয়েকটি রাজ্যে অসম বৃষ্টিপাত ধান ও অন্য ফসলের চাষকে প্রভাবিত করেছে।

কোথাও বৃষ্টিতে ঘাটতি, কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে যেখানে বৃষ্টিরপ ঘাটতি ছিল ১৬ শতাংশের মতো। সেখানে মধ্য ভারতে ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আবার দক্ষিণ ভারতে ইতিমধ্যেই ২৮ শতাংশ
বেশি বৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম ভারতে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে ৫ শতাংশের মতো। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুলাইয়ের বৃষ্টি জুনের বৃষ্টির ঘাটতি পূরণ করতে পেরেছে, একমাত্র পূর্বভারতকে বাদ দিয়েছ

জুলাইয়ে বৃষ্টিপাতের হেরাফেরি
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দুলাইয়ে সারা দেশে ১৬.৯ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে উত্তর-পশ্চিম ভারতে ১০.৮ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। মধ্য ভারতে ৪২.৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত
হয়েছে। দক্ষিণ ভারতে ৬০.৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ৪৪.৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

৪ রাজ্যে বৃষ্টিতে বিপুল ঘাটতি
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে জুন ও জুলাই মাসে দেশে মৌসুমী বায়ুর অবস্থা যে ভাল ছিল তা মধ্য ও দক্ষিণ ভারতের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিতেই প্রতিফলিত হয়েছে। তবে গাঙ্গেয় সমতলের রাজ্যগুলিতে
বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলায় স্বাভাবিকের থেকে অনেকটাই কম বৃষ্টিপাত হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত উত্তর প্রদেশে ৪৬ শতাংশ, ঝাড়খণ্ডে ৪৯ শতাংশ, বিহারে ৩৯ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ২৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বহলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কৃষিজীবীদের জন্য খারাপ খবর
বৃষ্টির এই অসম বন্টন কৃষিজীবীদের কাছে যথেষ্টই উদ্বেগের। পূর্ব ভারতে যেসময় ধান রোপন করা হয়, সেই সময়েই কম বৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত পূর্ব ভারতের বেশিরভাগ অংশে
ধান বপন করা যাবে না। বৃষ্টি কম হওয়ার প্রভাব কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের ওপরেও পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতিমধ্যে যেসব কৃষক ধান বপন করেছেন, তাঁরাও সমস্যায় পড়তে চলেছেন। তবে শুধুমাত্র ধানই নয়, মধ্যপ্রদেশের সয়া, ছোলা, ডাল চাষকেও প্রভাবিত করতে এই ঘাটতির বৃষ্টি। এছাড়াও বৃষ্টির ঘাটতি চিনাবাদাম এবং সূর্যমুখীর মতো তৈলবীজ
চাষকেও প্রভাবিত করবে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications