Weather News: ঊর্ধ্বমুখী তাপমাত্রা, দক্ষিণ-পশ্চিম হাওয়ার বৃষ্টির পূর্বাভাস! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

তাপমাত্রা ক্রমেই ঊর্ধ্বমুখী। বেশ কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩৩ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। কলকাতার তাপমাত্রা এদিনই ৩২ ডিগ্রি পেরিয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দুই-জেলাকে বাদ দিয়ে রাজ্য জুড়েই শুকনো আবহাওয়া থাকবে। ওড়িশা-ছত্তিশগড়ের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা সরে যাওয়ায় মেঘলা আবহাওয়া থেকে মুক্তি হবে এবং তাপমাত্রা বাড়বে। তার সঙ্গে বাড়বে অস্বস্তি।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকাবে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম হাওয়ায় কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকজন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৮.৭ (২০.৪)
বহরমপুর ১৪ (১৪.২)
বাঁকুড়া ১৮.৯ (২০.১)
বর্ধমান ২১ (১৯)
কোচবিহার ১৬.৮ ( ১৬.৩)
দার্জিলিং ৭.৮ (৮.৯)
কালিম্পং ১২.৩ ( ১৩)
দিঘা ২২.২ (২২.১)
কলকাতা ২৩ (২১.৫)
দমদম ২৩ (২১.৫)
কৃষ্ণনগর ১৭ (১৬.৬)
মালদহ ২০.৯ (২০.৩)
মেদিনীপুর ২৩.৫ (২২.৩)
শিলিগুড়ি ১৮.২ (১৭.২)
শ্রীনিকেতন ১৯ (২০)
সুন্দরবন ২২.৫ (২২.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১.৫)
বহরমপুর (৩১.২)
বাঁকুড়া (৩৩.১)
বর্ধমান (৩২)
কোচবিহার (৩০.১)
দার্জিলিং (১২.২)
কালিম্পং (১৬.৬)
দিঘা (৩০.২)
কলকাতা (৩১.৪)
দমদম (৩১.৬)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩০.২)
মেদিনীপুর (৩৩)
শিলিগুড়ি (৩২.৬)
শ্রীনিকেতন (৩০)
সুন্দরবন (২৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+