Weather News: আরও পারদ পতন, বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

রাজ্য থেকে শীত বিদায়ের সময় এসে উপস্থিত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ১০ দিনের মধ্যে তাপমাত্রা আর হ্রাসের তেমন কোনও সম্ভাবনা নেই।

বুধবার সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা মঙ্গলবারের থেকে কিছুটা কমেছে। এযেন বিদায়ের আগে একটা কামড় দিয়ে যাওয়া। সকালে এদিন উত্তরে হাওয়া ছিল অনেক জায়গাতেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের ২ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেমন কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলা আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১১.৫
বহরমপুর ১২
বাঁকুড়া ১৩.৬
বর্ধমান ১৪.৪
কোচবিহার ১১.১
দার্জিলিং ৬.২
কালিম্পং ৯.৮
দিঘা ১৫.২
কলকাতা ১৫.৩
দমদম ১৩.৭
কৃষ্ণনগর ১৫.২
মালদহ ১৫.৪
মেদিনীপুর ১৫
শিলিগুড়ি ১৩.২
শ্রীনিকেতন ১১.৯
সুন্দরবন ১৭

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.২)
বহরমপুর (২৭.২)
বাঁকুড়া (২৮.১)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৭.১)
দার্জিলিং (১২.৬)
কালিম্পং (১৯)
দিঘা (২৮.৯)
কলকাতা (২৭.৪)
দমদম
কৃষ্ণনগর (৩০.৮)
মালদহ (২৫.৮)
মেদিনীপুর (২৮.৫)
শিলিগুড়ি (২৯.১)
শ্রীনিকেতন (২৬)
সুন্দরবন (২৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+