Weather News: বৃষ্টি কমলেই তাপমাত্রা বাড়বে ৪ ডিগ্রির বেশি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের দিকে আকাশের মুখ ভার। কলকাতা-সহ আশপাশের এলাকায় মঙ্গলবারের থেকে ন্যূনতম তাপমাত্রা কিছুটা কমেছে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ মার্চ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ মার্চ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। মঙ্গলবার যা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

বৃদ্ধি পাবে তাপমাত্রা
আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী তিন দিন দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তারপরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৮.৬
বহরমপুর ১৭.২
বাঁকুড়া ১৮.৫
বর্ধমান ১৮.৬
কোচবিহার ১৬.৩
দার্জিলিং ৭
কালিম্পং ১১.৩
দিঘা ১৮.৭
কলকাতা ২০.৬
দমদম ২০.৩
কৃষ্ণনগর ১৭.২
মালদহ ২০.৬
মেদিনীপুর ২১.৩
শিলিগুড়ি ১৮.৯
শ্রীনিকেতন ১৮.২
সুন্দরবন ২০

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৮)
বহরমপুর (৩০.৪)
বাঁকুড়া (২৮.৫)
বর্ধমান (২৯.৮)
কোচবিহার (২৬.২)
দার্জিলিং (১২.৬)
কালিম্পং (১৫.৫)
দিঘা (৩১.৪)
কলকাতা (৩১.৮)
দমদম (৩১.১)
কৃষ্ণনগর (২৮)
মালদহ (২৬.৯)
মেদিনীপুর (৩১.৭)
শিলিগুড়ি (২৮.২)
শ্রীনিকেতন (২৮)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications