Weather News: রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

শীতের আমেজ বজায় থাকলেও, আপাতত আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বেশি ঠান্ডা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা ও আশপাশের এলাকায় ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। ন্যূনতম তাপমাত্রা সামান্যই বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ২২ জানুয়ারি থেকে রাজ্য জুড়েই রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সেই সময় দিনের তাপমাত্রাও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝায় শীতল হওয়ায় ব্যাঘাতের ফলেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ জানুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা এখনই কমে যাচ্ছে না। আগামী দুদিন হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর থেকে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। তা বাড়তেই থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৯.৬ (৮.৯)
বহরমপুর ১৩.৪ (১১.৪)
বাঁকুড়া ১২.৪ (১০.৬)
বর্ধমান ১১ (১০.৮)
কোচবিহার ৭.৪ (৭.৩)
দার্জিলিং ২.৮ (২.৬)
কালিম্পং ৬.৮ (৬.৮)
দিঘা ১৩.৮ (১৩.৩)
কলকাতা ১৪ (১৩.৩)
দমদম ১২ (১৩)
কৃষ্ণনগর ১১.২ (১১)
মালদহ ১২.১ (১২)
মেদিনীপুর ১৩.৭ (১৩.১)
শিলিগুড়ি ৯.৬ (৯.৪)
শ্রীনিকেতন ১০.৪ (৮.২)
সুন্দরবন ১৫ (১৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.১)
বহরমপুর (২৪)
বাঁকুড়া (২৪.৮)
বর্ধমান (২২)
কোচবিহার (২৪.১)
দার্জিলিং (১০.২)
কালিম্পং (১৬)
দিঘা (২৫.৬)
কলকাতা ( ২৪.৪)
দমদম (২৪.৭)
কৃষ্ণনগর (২৪.২)
মালদহ (২২.৯)
মেদিনীপুর (২৫.২)
শিলিগুড়ি (২৬.৩)
শ্রীনিকেতন (২৩.৪)
সুন্দরবন (২৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+