Weather News: তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

সকালের দিকে মেঘলা আকাশ আর বেলা বা়ড়তেই অস্বস্তিকর গরমের পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস তাপমাত্রা আরও বাড়বে। সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আপাতত এই আবহাওয়া চলতে থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়া

উত্তরবঙ্গে আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ মার্চ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরের ২৪ ঘন্টায় এই তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রবিবারের পাশাপাশি সোমবারের উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ মার্চ শনিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ মার্চ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুকনো থাকবে। রবিবার নাগাদ দক্ষিণবঙ্দ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বৃবস্পতিবার যা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়বে

রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়বে

আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিন তাপমাত্রা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮.৭
বহরমপুর ১৮.৮
বাঁকুড়া ২১
বর্ধমান ২০.২
কোচবিহার ১৮.৪
দার্জিলিং ৮
কালিম্পং ১২.৩
দিঘা ২৩.৮
কলকাতা ২৩.৬
দমদম ২২.৪
কৃষ্ণনগর ১৯.৬
মালদহ ২০.৯
মেদিনীপুর ২২.৮
শিলিগুড়ি ২০.৩
শ্রীনিকেতন ১৮.৯
সুন্দরবন ২৫.৫

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৭)
বহরমপুর (৩১)
বাঁকুড়া (৩৪.২)
বর্ধমান (৩৫)
কোচবিহার (২৯.৬)
দার্জিলিং (১৫.৫)
কালিম্পং (১৯)
দিঘা (৩৩.৭)
কলকাতা (৩১.৪)
দমদম (৩২.৬)
কৃষ্ণনগর (৩৩.২)
মালদহ (৩২)
মেদিনীপুর (৩২.৪)
শিলিগুড়ি (৩১)
শ্রীনিকেতন (৩২.৮)
সুন্দরবন (৩০.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+