Weather News: কখনও ঠান্ডা, কখনও গরম! একনজরে আগামী কয়েকদিন বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
গত ৪৮ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রির বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কখনও বাড়বে, আবার কখনও কমবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
মঙ্গলবার সকালে কলকাতা ও আশপাশের এলাকায় একধাক্কায় ন্যূনতম তাপমাত্রা অনেকটাই বাড়ল। সঙ্গে রয়েছে কুয়াশাও। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। সেই কারণেই এই পরিস্থিতি, জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এরপর ১০ ফেব্রুয়ারি তাপমাত্রা কিছুটা কমতে পারে। ১১, ১২ ফেব্রুয়ারি বাড়বে। ন্যূনতম এবং সর্বোচ্চ উভয় তাপমাত্রাই বাড়বে। আবার ১৩, ১৪ তারিখ নাগাদ ফের একবার তাপমাত্রা কমবে। তাপমাত্রা বাড়া-কমার বিষয়টি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওডডা, হুগলি এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রির বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১১.৬)
বহরমপুর ( ১২)
বাঁকুড়া (১৩.৯)
বর্ধমান ( ১৩.২)
কোচবিহার (১১.৬)
দার্জিলিং (৭)
কালিম্পং ( ১০.৮)
দিঘা (১৫.৫)
কলকাতা ( ১৫.৯)
দমদম ( ১৪.৪)
কৃষ্ণনগর (১৪.৭)
মালদহ (১৫.১)
মেদিনীপুর ( ১৪.৭)
শিলিগুড়ি ( ১৩.৯)
শ্রীনিকেতন ( ১২.৭)
সুন্দরবন (১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৫)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (৩১.৮)
বর্ধমান (২৯.৮)
কোচবিহার (২৩.৭)
দার্জিলিং (১২.৪)
কালিম্পং (১৯)
দিঘা (২৯.১)
কলকাতা (৩০.৬)
দমদম (৩০.২)
কৃষ্ণনগর (২৯.৪)
মালদহ (২৭.২)
মেদিনীপুর (৩১.৬)
শিলিগুড়ি (২৬.৯)
শ্রীনিকেতন (২৮.৪)
সুন্দরবন (২৮)












Click it and Unblock the Notifications