Weather News: কখনও ঠান্ডা, কখনও গরম চলবে! এমন আবহাওয়া কতদিন, একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত তাপমাত্রার উঠানামা চলবে কয়েকদিন। এর মধ্যে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে। যে কারণে ন্যূনতম তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে একটু বেশিই ঘোরা ফেরা করছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে ছিল একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে মাধের মাঝামাঝি গরমের পরিস্থিতি।

আপাতত দিন-দুয়েক তাপমাত্রা কমবে আবার তা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে অস্থায়ীভাবে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। মনে হবে যেন ঠান্ডা আবার ফিরে এসেছে। পরবর্তী ২ দিনে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এরপর আবার ২-৩ ফেব্রুয়ারি থেকে ২-৩ জিনের জন্য তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হবে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিীন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল, ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। ২-৩ ফেব্রুয়ারি নাগাদ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৬.৩ (১৫.৭)
বহরমপুর ১৬.২ (১৬.২)
বাঁকুড়া ১৭.৪ ( ১৭.৫)
বর্ধমান
কোচবিহার ১২.৩ ( ১১.৭)
দার্জিলিং ৬ ( ৫.২)
কালিম্পং ৮.৫ ( ৮)
দিঘা ১৮.৩ (১৮.২)
কলকাতা ১৯.২ (১৮.৭)
দমদম ১৭.৬ ( ১৮.৬)
কৃষ্ণনগর ১৪.২ ( ১৪.৬)
মালদহ ১৭.১ (১৭.১)
মেদিনীপুর ১৮.৬ ( ১৮.৫)
শিলিগুড়ি ১৩.৬ ( ১৩.৩)
শ্রীনিকেতন ১৫.৬ (১৬)
সুন্দরবন ১৭.৫ ( ১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০.৯)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (৩০.৪)
বর্ধমান
কোচবিহার (২৬.৬)
দার্জিলিং (১৪.৬)
কালিম্পং (১৯.৫)
দিঘা (৩০.২)
কলকাতা (২৮.৯)
দমদম (২৯)
কৃষ্ণনগর (২৯.২)
মালদহ (২৬.৭)
মেদিনীপুর (৩১)
শিলিগুড়ি (২৮.৬)
শ্রীনিকেতন (২৯.৬)
সুন্দরবন (২৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+