তাপমাত্রা হ্রাসে কালিম্পং-এর সঙ্গে কার্যত পাল্লা আসানসোলের! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
তাপমাত্রা হ্রাসে কালিম্পং-এর সঙ্গে কার্যত পাল্লা আসানসোলের! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
কলকাতার তাপমাত্রা মরসুমে প্রথমবার নামল ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অন্যদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে অনেকটাই। দার্জিলিং, কালিম্পং-এর পরে সেখানে জায়গায় করে নিয়েছে আসানসোল এবং শ্রীনিকেতন। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরপর তাপমাত্রা খানিক বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতরের তরফে আপাতত জাঁকিয়ে শীতের কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তবে তার পরের তিনদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৫ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গার রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে পরের তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে পরবর্তী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

আরও নামবে তাপমাত্রা
গত ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। দার্জিলিং (৮ )-কালিম্পং (১২.৫) বাদ দিয়ে যেসব জায়গার তাপমাত্রা চোখে পড়ার মতো হ্রাস পেয়েছে, তার মধ্যে রয়েছে আসানসোল এবং শ্রীনিকেতন। এদিন আসানসোল ও শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৩.৭ এবং ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৩.৭
বহরমপুর ১৮
বাঁকুড়া ১৫.৯
বর্ধমান ১৬
কোচবিহার ১৬.৮
দার্জিলিং ৮
দিঘা ১৭.৮
কলকাতা ১৮.৮
দমদম ১৯
কৃষ্ণনগর ১৭
মালদহ ১৮.৮
মেদিনীপুর ১৭
শিলিগুড়ি ১৮.১
শ্রীনিকেতন ১৪.৪
সুন্দরবন ২০

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (৩০.৩)
বহরমপুর (৩০.৬)
বাঁকুড়া (৩০.৮)
বর্ধমান (২৯)
কোচবিহার (৩০.৫)
দার্জিলিং (১৬)
দিঘা (৩১.১)
কলকাতা (৩০.৬)
দমদম (৩০.৩)
কৃষ্ণনগর (৩১)
মালদহ (২৯.৫)
মেদিনীপুর (৩০.৩)
শিলিগুড়ি (৩১.৪)
শ্রীনিকেতন (২৯.৩)
সুন্দরবন (৩১)












Click it and Unblock the Notifications