Weather Update: কমবে শীত, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: কমবে শীত, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
বর্তমান শীতের দাপট বড় জোর ২৪ ঘন্টা। তারপরেই শীত কমবে রাজ্য জুড়ে। উত্তর-পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝর কারণে এই পরিস্থিতি। এ ছাড়াও আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে ৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভত্রাস অনুযায়ী হাল্কা থেকে মাঝারি কু.াশা থাকতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মঙ্গলবারের মতোই ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৮.৮ (১০.৮)
বালুরঘাট ১১.৮ (১০.৮)
বাঁকুড়া ১১.২ (১১.৪)
ব্যারাকপুর ১০.৪ (১১.২)
বহরমপুর ১০ (১০)
বর্ধমান ১০.৮ (১১)
ক্যানিং ১২.৪ (১৩)
কোচবিহার ৮.৯ ( ৯.৩)
দার্জিলিং ৪.৪ (৪)
দিঘা ১১.৪ ( ১১.৮)
কলকাতা ১২.৬ (১২.৬)
মালদহ ১১.১ (১১.৩)
পানাগড় ৭.৯ (৯.৫)
পুরুলিয়া ৯.৫ (৯.১)
শিলিগুড়ি ৯.২ (১১.৮)
শ্রীনিকেতন ৯.৬ ( ৯.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫ (২৩.৯)
বালুরঘাট ২২.৮ (২২.৬)
বাঁকুড়া ২৫.৩ ( ২৪.১)
ব্যারাকপুর ২৩.৮ (২২.৬)
বহরমপুর ২২ (২২ )
বর্ধমান ২৩ (২২.৮)
ক্যানিং ২৩ ( ২৩.৪)
কোচবিহার ২৬.৬ (২৪.৬)
দার্জিলিং ১৩.৫ ( ১১.৪)
দিঘা ২৬.৯ (২৫.৬)
কলকাতা ২৪.৪ (২২.৯)
মালদহ ১৯.৬ ( ১৯.৯)
পানাগড় ২৩.৯ (২২.৮)
পুরুলিয়া ২৬.৩ (২৪.৭)
শিলিগুড়ি ২৫ (২৩.৪)
শ্রীনিকেতন ২২.৬ (২১.৪)

সামনের সপ্তাহে হতে পারে বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছে প্রথম পশ্চিমী ঝঞ্ঝাটি রাজস্থানের ওপরে রয়েছে। যা একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি করেছে। ফলে আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যার জেরে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে বর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার পরের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব ভারতের দিকে এলে ১০ জানুয়ারি নাগাদ বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications