Weather Update: শীঘ্রই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা ও আশপাশের এলাকায় শনিবারের থেকে ন্যূনতম তাপমাত্রা সামান্যই বেড়েছে। তবে বেলা বাড়তেই গরমের তীব্রতা বেড়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃষ্টি থেকে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

তাপমাত্রা বাড়বে
আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলির সমতল অংশে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.৬
বহরমপুর ২০
বাঁকুড়া ১৮.৫
বর্ধমান ১৭.৮
কোচবিহার ১৭.৬
দার্জিলিং ৬.৫
কালিম্পং ১১.৮
দিঘা ২১
কলকাতা ২২
দমদম ১৯.৫
কৃষ্ণনগর ১৯
মালদহ ১৯.৬
মেদিনীপুর ২০.১
শিলিগুড়ি ১৮.৩
শ্রীনিকেতন ১৮.৪
সুন্দরবন ২২

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.২)
বহরমপুর (৩১.২)
বাঁকুড়া (২৭.১)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৮.১)
দার্জিলিং (১২.৬)
কালিম্পং (১৮.২)
দিঘা (২৯.১)
কলকাতা (২৭.৩)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর (২৯)
মালদহ (৩০.৪)
মেদিনীপুর (২৯)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন (২৬.৯)
সুন্দরবন (২৮)
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications