Weather News: সপ্তাহ শেষে জাঁকিয়ে শীত, তাপমাত্রা নামবে স্বাভাবিকের নিচে! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে
এদিন সকালে আকাশ পরিষ্কার। তবে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। মাঝ ডিসেম্বরেও জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা নামতে চলেছে। উত্তরে হাওয়ার পথে আর কোনও বাধা নেই।
এদিন সকালে আকাশ পরিষ্কার। তবে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। মাঝ ডিসেম্বরেও জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা নামতে চলেছে।
উত্তরে হাওয়ার পথে আর কোনও বাধা নেই। কলকাতার তাপমাত্রা একধাক্কায় ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে জেলা-শহর কিংবা গ্রামের তাপমাত্রা আরও বেশি নামতে পারে বলে সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী একদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এরপর ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী একদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এরপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২-৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত .কমে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে সঙ্গে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১১.৪)
বহরমপুর (১১.৬)
বাঁকুড়া (১৬.৫)
বর্ধমান (১৬.৮)
কোচবিহার (১৩.১)
দার্জিলিং (৬.৪)
কালিম্পং (১২)
দিঘা (১৭.৪)
কলকাতা (১৭.৬)
দমদম (১৮.২)
কৃষ্ণনগর
মালদহ ( ১৬.১)
মেদিনীপুর (১৭.৩)
শিলিগুড়ি (১৫.৭)
শ্রীনিকেতন (১২.২)
সুন্দরবন (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৯)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (৩০)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৭.৬)
দার্জিলিং (১১.৮)
কালিম্পং (১৬)
দিঘা (২৯.৭)
কলকাতা (২৮)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর (২৮)
মালদহ (২৫.৪)
মেদিনীপুর (২৯.৩)
শিলিগুড়ি (২৮.৭)
শ্রীনিকেতন ( ২৬.৭)
সুন্দরবন (২৭.৫)












Click it and Unblock the Notifications